দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির মধ্যে উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৫ টায় বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে থেকে র্যালী বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুর রহমান দুলালের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন দোয়া পরিচালনা করেন।
এতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আল আমিন সহ উপজেলা ও ইউনিয়ন এবং পৌরসভা ও ওয়ার্ড শাখা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 









