সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজউদ্দিন হোসেন শাহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও নির্যাতিত, অবহেলিত ইউনিয়নবাসী।

গতকাল ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই ইউনিয়নের নুর আলম, সাদ্দাম হোসেন, মোখলেছুর রহমান মাসুদ, মোকাররম হোসেন, নাজমুল, ফরহাদ হোসেন, রাজু প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় তারা গণহত্যাকারী খুনি হাসিনার দোসর, সাজানো ভোটের সাবেক উপজেলা চেয়ারম্যান দূর্নীতিবাজ, সন্ত্রাসী, মামলাবাজ মো. তারিকুল ইসলাম তারিকের ছোট ভাই ও চোরাই ভোটের ইউপি চেয়ারম্যান মো. তাজউদ্দিন হোসেন শাহর পদত্যাগ দাবি করেন। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী হাসান মাহমুদের একান্ত সহযোগী দিনাজপুর জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক চেয়ারম্যান থাকাকালীন সময় কোটি কোটি টাকা ও শতাধিক বিঘা জমির মালিক বনে যান। তিনি খুনি হাসিনার মতো নিজের ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘস্থায়ী করার জন্য ক্রমান্বয়ে তাঁর স্ত্রী ও ছোট ভাই তাজউদ্দিন হোসেন শাহকে চোরাই ভোটের মাধ্যমে চেয়ারম্যান করেছেন। তিনি চেয়ারম্যান থাকাকালীন সময় অনেককে মামলা-মোকদ্দমাসহ বিভিন্নভাবে হয়রানী করেছেন। আমরা উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিককে গ্রেফতারসহ বিপুল সম্পদের সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি এবং তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান তাজউদ্দিন হোসেন শাহর পদত্যাগ দাবি করছি।

প্রকাশের সময়: ০৫:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪