সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা 

গাইবান্ধা- ৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। এ মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ আরও ২৩ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) গাইবান্ধা আমলী আদালতে এ মামলা করেন পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. কবির হোসাইন জাহাঙ্গীর।

মামলার অন্য আসামিরা হলেন- ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম আতিকুর রহমান আতিক, আওয়ামীলীগ নেতা শাহারুল ইসলাম, রাব্বী মিয়া, রেজাউল করিম, সুজন মিয়া, মোস্তাফিজুর রহমান বাবু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল লতিফ, সেলিম মিয়া, কামরান মির্জা শিপন, সাজু মিয়া, জিন্নাত আলী, আহসানুল কবির বিটু, মিজানুর রহমান মিজান, আব্দুল মজিদ, মো. ছকু মিয়া, আনিছুর রহমান, মিশর সরকার, মোস্তফা প্রধান, সবুজ মিয়া, আমজাদ হোসেন, আনোয়ার হোসেন মিঠু, হুদাইফা মিয়া, মঞ্জুরুল মোর্শেদ। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

আসামিরা বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে মেরে ফেলাসহ এলাকায় থাকতে দিবে না বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

পলাশবাড়ী আমলী আদালত মামলাটি গ্রহণ করে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করা নির্দেশ প্রদান করেছে বলে নিশ্চিত করেছেন হরিনাথপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা কবির হোসাইন জাহাঙ্গীর।

প্রকাশের সময়: ০৮:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪