সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

পাবনায় নিখোঁজের দুইদিন পর লাকী খাতুন (৩৬) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ আগস্ট) সকালে পাবনার বেড়া উপজেলা নতুন ভারঙ্গা ইউনিয়নের এলাকায় পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান।

জানা যায়, নিহত ওই গৃহবধূর নাম লাকী খাতুন (৩৬)। তিনি নতুন ভারঙ্গা গ্রামে রবিউল ইসলামের স্ত্রী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত দুইদিন আগে বাড়ি থেকে রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ হয় গৃহবধূ লাকী খাতুন। পরে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

এই ঘটনায় বেড়া থানায় একটি অভিযোগও দায়ের করে পরিবারের লোকজন। রোববার সকালে নতুন ভারঙ্গা এলাকায় স্থানীয়রা লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

বেড়া থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান বলেন, ‘স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। পরে ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পাবনায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৮:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪