সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় তিন ভুয়া ডিবি পুলিশ আটক

ডিবি পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় ৩জন ভুয়া ডিবি পুলিশকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটককৃতরা হলেন, পার্বতীপুর উপজেলার নিউ কলোনি এলাকার আনোয়ার হোসেনের ছেলে কিবরিয়া (১৯), সরদার পাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে শাহিন ইসলাম (২৪) ও গুলশান নগর এলাকার খাদেমুল ইসলামের ছেলে আহনাফ মুনতাসিম (২১)।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৪ আগষ্ট শনিবার রাত ৯টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের সাবেক গুলিয়ারা গ্রামের মজিবর রহমানের ছেলে জুয়েল রানা (৩০) নামের এক ব্যক্তিকে তাঁর বাড়িতে গিয়ে খোঁজ করেন ভুয়া ডিবি ও তার সহযোগীরা। পরে জুয়েলকে না পেয়ে পরিবারের লোকজনের নিকট চাঁদা দাবি করে চক্রের সদস্যরা। পরে ডিবি পুলিশ পরিচয় দেয়া ব্যক্তিদের পরিচয় ওই যুবকের পরিবারের সদস্যদের নিকট সন্দেহজনক হলে তাদেরকে আটক করে এলাকাবাসী। পরে সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা তাদের পরিচয় খোঁজ নিয়ে দেখে আটক ব্যক্তিরা ভুয়া। এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল রানার চাচা জাহাঙ্গীর আলম বাদী হয়ে খানসামা থানায় একটি মামলা দায়ের করেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ পরিচয়ে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগে ৩ জন ভুয়া ডিবি সদস্য পরিচয়ধারী যুবককে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

খানসামায় তিন ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশের সময়: ১০:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪