শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় সাজেদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোকারচর এলাকার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

নিহত সাজেদুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর এলাকার আতাতুল্লাহ ফকিরের ছেলে। সাজেদুল গাজিপুরের ভাওয়াল গড়ে চাকরি করতেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে সাজেদুল সকালে গাজিপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন।

এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় পরে যায় সাজেদুল। পরে পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেলটির উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে।

নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়: ০২:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪