দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৪টায় আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ, আব্দুর রাজ্জাক শাহ, আজগার আলী, এনামুল হক শাহ, সাইতাঁড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, অধ্যক্ষ মমিনুল ইসলাম, অধ্যক্ষ রেজাউল করিম, মেছবাহুল ইসলাম, আলহাজ্ব মোকাররম হোসেন মুকুল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান প্রমূখ।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















