সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ভ্যানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যাত্রীর

দিনাজপুর জেলার বিরামপুরে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে গনেশ চন্দ্র (৩৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ ও  হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার টাটকপুর ঈদগাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গনেশ (৩৫) বিরামপুর পৌরশহরের দেবীপুর বনখঞ্জা গ্রামের কালীচরণ রায়ের ছেলে। সে পেশায় একজন বাস ড্রাইভার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে দিনাজপুর অভিমুখে ছেড়ে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ভ্যানের উপর উল্টে পড়ে। এ সময় ভ্যানে থাকা যাত্রী গনেশ চন্দ্র (৩৫) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এতে ভ্যানচালকসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ ও আহতদের উদ্ধার করেন। পরে আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, জাহাঙ্গীর আলম (৫৫)  বাবুল (৬০) ও বাবু (২১)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
জনপ্রিয়

বিরামপুরে ভ্যানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যাত্রীর

প্রকাশের সময়: ০৬:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪