গাইবান্ধায় শান্তিপূর্ন পরিবেশে ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে শহীদের স্মরণে ও তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে জেলা জুড়ে দিবসটি পালন করা হয়।
জেলা শহরে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষে দলীয় নেতৃবৃন্দ, জেলা প্রসাশক, পুলিশ সুপার, পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ, জেলা মুক্তিযোদ্ধা সংদস কমান্ড, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবদেন করা হয়।
এদিকে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে । কর্মসূচীর মধ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, মসজিদে মসজিদে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও অন্যান্য ধর্মীয় উপসানালয় গুলোতে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এদিকে দিবসটি পালনে একই কর্মসূচী জেলা সকল উপজেলা গুলোতে পালিত হচ্ছে। এছাড়া জেলা শহরের পৌরপার্কে একুশের আলপনা সর্বস্তরের মানুষের মাঝে ভিন্নমাত্রা যোগ করেছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















