গাইবান্ধা জেলার পলাশবাড়ী পিস ফ্যাসিলিটের গ্রুপ( পিএফজি) আয়োজনে শান্তি- সম্প্রীতি পলাশবাড়ী গড়ে তোলার লক্ষ্যে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর রবিবার বিকালে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্র হাসান আজিজুর রহমান মিলনায়তন উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাইদুর রহমান মাষ্টারের সভাপতিত্বে , প্রধান অতিথির বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,সাংবাদিক রবিউল হোসেন পাতা,সাইফুলার রহমান চৌধুরী তোতা,পলাশবাড়ী বাসদের সম্বনয়ক আলিউল ইসলাম বাদল,কৃষিবিদ মিজানুর রহমান সুজন,আব্দুল্লাহ আদিল নান্নু,স্মৃতি বেগম শিল্পী,প্রভাষক নবিউল ইসলাম,বেলাল হোসেন,সাজু মাষ্টার জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য মোনারুল ইসলাম প্রমুখ। অনুষ্টানটি পরিচালনা করেন,পলাশবাড়ীর পিএসপির সমন্বয়ক জাহিদুল ইসলাম। বক্তারা পলাশবাড়ীকে শান্তি সম্প্রতির পারস্পারিক ভ্রাতৃত্ব বজায় রাখতে সবাই সবার স্থান থেকে শোষন মুক্ত সমজ গঠন করার জোর দাবী জানান।
শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পলাশবাড়ীতে শান্তি-সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময়
-
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী (গাইবান্ধা) - প্রকাশের সময়: ০৮:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- ৩২
জনপ্রিয়










