বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় ভাঙচুর-চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা আটক

দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল ফাত্তাহ সবুজকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। গত ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের যুগীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে থানা পুলিশ। বিএনপির কার্যালয় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের এ নেতাকে আটক করে থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,  ইতিপূর্বেই রুজুকৃত বিএনপির কার্যালয় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রকাশের সময়: ০৩:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪