৪৪তম জাতীয় এ্যাথলেটিকসে নারীদের হাইজাম্পে রেকর্ড গড়ায় গাইবান্ধার কৃতী এ্যাথলেটিকস ঋতু আকতারকে সংবর্ধনা দেয়া হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল গাইবান্ধা শহরস্থ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল।
সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, ওয়াজিউর রহমান রাফেল, অধ্যাপক মমতাজুর রহমান বাবু, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, বাবলু সরকার, অঞ্জলি রাণী, সুরুজ হক লিটন, আসাদুল হাবীব সুজন, সংবর্ধিত ঋতু আকতারের পিতা হোসেন আলী ও মা লিপি বেগম প্রমুখ।
এ অনুষ্ঠানে ঋতু আকতারকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। এছাড়াও গাইবান্ধা প্রেসক্লাব এবং সুরবানী সংসদের পক্ষ থেকেও মানপত্র, মরহুম রফিকুল ইসলাম খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঋতু আকতারকে চেক প্রদান করা হয়।
উল্লেখ্য যে, গাইবান্ধার ঋতু আকতার বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। পরে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ৪৪তম জাতীয় এ্যাথলেটিকসে হাইজাম্প ইভেন্টে অংশ নিয়ে ১.৭০ মিটার অতিক্রম করে নারীদের ক্ষেত্রে নতুন জাতীয় রেকর্ড গড়তে সক্ষম হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















