সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণভোজ, হাজারো মানুষের ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। এসময় সর্বস্তরের মানুষের ঢল নামে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ফুলপুকুরিয়া হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে গুমানীগজ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাইবান্ধা ওলামা দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজি। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও মানুষের জন্য দোয়া করা হয়।

দোয়া শেষে লাইন ও সারিবদ্ধভাবে হাজার-হাজার মানুষ মাঠেই বসে পড়েন। পরে একযোগে তাদের মাঝে খাবার পরিবেশন শুরু হয়।

গণভোজ উপলক্ষে ৩টি গরু ও ৩টি খাসি জবাই করা হয়। রান্না হয় ৪০ মণ চালের ভাত। মাংসের সঙ্গে ছিলো ২৫ মণ ডাল। আয়োজকদের ধারণা, নেতাকর্মী ছাড়া অনুষ্ঠানে ১৫ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।

এরআগে, সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী। এতে সভাপতিত্ব করেন গুমাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণভোজ, হাজারো মানুষের ঢল

প্রকাশের সময়: ০৮:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪