বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে গ্রামপুলিশদের মাসব্যাপি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

oppo_0

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশদের মাসব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১১ নভেম্বর সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট ঢাকার আয়োজনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাসব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউটের উপ-পরিচালক অভিজিৎ বসাক।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক, উপজেলা আইসিটি কর্মকর্তা মাঈদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি ও আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাংবাদিক, সকল ইউপি চেয়ারম্যান, সচিব ও নবনিযুক্ত গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।

চিরিরবন্দরে গ্রামপুলিশদের মাসব্যাপি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

প্রকাশের সময়: ০৬:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪