সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চাইনিজ কুড়াল-পিস্তল-ম্যাগজিন-গুলিসহ অপরাধী কাজের বিভিন্ন উপকরণ জব্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা। একইসঙ্গে জুয়েল রানা (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

রোববার (২৪ নভেম্বর) ভোরবেলার দিকে উপজেলার উদয়সাগর এলাকা থেকে ওইসব অস্ত্র-উপকরণ জব্দ করা হয়। এর আগে ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেফতার করা হয়েছে

গ্রেফতারকৃত জুয়েল রানা দিনাজপুরের ঘোড়াঘাট থানাধীন মাছুয়া পাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রু। তিনি বলেন, গোপন সংবাদের গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকার এক বাড়ি থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, আট রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

ওসি আরও বলেন, অপরাধী কাজের ওইসব উপকরণসহ জুয়েল রানাকে এ থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

পলাশবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ০২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪