শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বেহাতের ৩০ বছর পর জমি দখল পেলেন রিনা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রিনা বেগম (৩৮) নামের এক নারীর নামীয় জমি বেহাতের ৩০ বছর পর দখল পজিশন বুঝিয়ে পেলেন তিনি। দীর্ঘ আইনি লড়াই ও স্থানীয় ব্যক্তিদের সহযোগীতায় এই জমি উদ্ধার করতে পেরে অনেকটা স্বস্তি ফিরেছে রিনা বেগমের। বুধবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর বাজারের পশ্চিম পাশে পাকা রাস্তা সংলগ্ন বড় জামালপুর মৌজাস্থ ৬ শতক জমি উদ্ধার পূর্বক রিনা বেগম ও তার স্বামী আইয়ুব আলীকে বুঝিয়ে দেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, বড় জামালপুর গ্রামের মৃত শরিয়ত উল্যা মন্ডলের ছেলে হাবিজার রহমান ৩১০৮/৯৪ নম্বর হেবাবিল এওয়াজ দলিলমূলে তার ছেলে ফারুক মন্ডল, শাহ আলম ও মেয়ে রিনা বেগমকে ৩৬ শকত জমি লিখে দেন। যার তফশীল বর্ণিত- বড় জামালপুর মৌজার জে.এল ৭৫, খতিয়ান ১৪, ১৬, ২৫৯, এস.এ দাগ ১২৭১, ১২৭২, ১২৭৪, ১২৭৫ এর মোট ৩৬ শতকের মধ্যে ৬ শতক জমি রিনা বেগমের নামে রয়েছে। এই দলিলের পর থেকে রিনা বেগমের নামীয় এই ৬ শতক জমি দখল পজিশন বুঝিয়ে না দিয়ে হাবিজার রহমান বিভিন্ন টালবাহনাসহ ভুয়া কারসাজি করতে থাকেন। এ অবস্থার সৃষ্টি হলে গয়েশপুর গ্রামের রিনা বেগমের স্বামী আইয়ুব আলী ওই জমিটি উদ্ধারের জন্য আইনিভাবে এবং স্থানীয় সালিস আয়োজন করেন। সেখানে অমান্য করেন হাবিজার রহমান। এতে করে উভয়পক্ষের বিরোধ চরমে ওঠে। এরই ধারবাহিকতায় গত ১২ নভেম্বর সকালের দিকে রিনা বেগম তার জমি বুঝিয়ে চাইতে আবারও হাবিজার রহমানের নিকট দ্বারস্থ হন। সে সময়ে এই জমি দিবে না মর্মে ক্ষিপ্ত হন হাবিজার রহমান। এরই একপর্যায়ে ৪ ডিসেম্বর বুধবার সকালের দিকে এলাকাবাসীর সহযোগীতায় রিনা বেগমের নামীয় ৬ শতক জমি উদ্ধারসহ তাকে দখল পজিশন বের করে দেওয়া হয়।

এদিকে দীর্ঘদিনের এই জটিলতা নিরসন হওয়ায় রিনা বেগম ও তার স্বামী আইয়ুব আলীসহ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে বেহাতের ৩০ বছর পর জমি দখল পেলেন রিনা

প্রকাশের সময়: ০২:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪