রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় কামানের চাকার নিচে পড়ে বৃদ্ধ নিহত

দিনাজপুরের খানসামায় সেনাবাহিনীর গান টাওয়ার গাড়ির কামানের চাকার নিচে পড়ে ঈমান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে খানসামা থানার সামনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সম্মুখে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত বৃদ্ধ ঈমান আলী উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী গ্রামের পাবনাপাড়া এলাকার মৃত আফজাল শেখের ছেলে।

জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকায় শীতকালীন মহড়ার উদ্দেশ্য যাওয়ার পথে সেনাবাহিনীর গান টাওয়ার গাড়ির কামানের চাকার নিচে পড়ে বৃদ্ধ ঈমান আলী পিষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশী তদন্ত চলছে। নিহত পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

খানসামায় কামানের চাকার নিচে পড়ে বৃদ্ধ নিহত

প্রকাশের সময়: ০৭:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫