বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়দৌড় মাঠে উৎসুক জনতার উচ্ছ্বাস

আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলা দেখতে গাইবান্ধার সাদুল্লাপুরে ঢল নেমেছে হাজারো মানুষের। এসময় মাতোয়ারা হয়ে ওঠে তারা। উচ্ছ্বসিত শিশু-কিশোররাও।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ইদিলপুর ইউনিয়নের পাহাড়ী যুব সমাজের আয়োজনে জমিদার বাজার কৃষিমাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় মাঠের কানায় কানায় ভিড় জমে খেলা প্রেমিদের।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্বে জাহিদ রেজা স্বপন ও উদ্বোধন করেন শিক্ষক আজিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম, মোস্তাফা রহমান, ইউপি চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানসহ স্থানীয় সুধিজন।

প্রত্যক্ষ করে দেখা গেছে- গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ ছুটে আসে। মুহূর্তে গোটা এলাকা জুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে খেলাপ্রেমিরা।

পরে নানা সাঁজে সজ্জিত হয়ে টকবগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যায় রঙ্গে -বেরঙ্গে ঘোড়া। সাঁজে সজ্জিত হয়ে ছুটে চলে ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতায়।

গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতি মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতে আজকের এ আয়োজন বলে অনুভূতি প্রকাশ করেন যুব সমাজ সংগঠনের সদস্যরা।

এ খেলায় প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়েছে বলেও জানান আয়োজক কমিটির জাহাঙ্গীর আলম।

ঘোড়দৌড় মাঠে উৎসুক জনতার উচ্ছ্বাস

প্রকাশের সময়: ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫