বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুমার নামাজ পড়ানো হলো না ইমামের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হাফেজ মো. জাহিদ হাসান (৩২) নামের এক মসজিদের ইমাম মোটরসাইকেল যোগে নামাজ পড়াতে রওনা হন। পথেই একটি বৈদ্যুতিক খাম্বার সঙ্গে ধাক্কা লেগে ঘটনা স্থলে নিহত হয়েছেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারী) সকালের দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে ।

নিহত জাহিদ হাসান (৩২) বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, হাফেজ মো. জাহিদ হাসান আজ সকালে তার শ্বশুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে রওনা হন। পধিমধ্যে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খাম্বায় ধাক্কা লেগে মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে জাহিদ হাসান নামের এক মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বগুড়ায় একটি মসজিদের ইমামতি করতেন।

জনপ্রিয়

জুমার নামাজ পড়ানো হলো না ইমামের

প্রকাশের সময়: ০৮:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫