সিংড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধারা মানবেতর জীবন যাবন করছে। দেশ মতৃকারটানে যারা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন তারা আজ ভাতা পাচ্ছেনা৷ তাদের ভাতা স্থগিত করা হলে তারা হাই-কোর্ট এ মামলা করেন। মামলার রায়ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে আসে। ভাতা বঞ্চিত মুক্তিযোদ্ধারা হলেন,বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই, শ্রী বানারাম উড়াও, মো. নাছির উদ্দিন শাহ, মো. নিজাম উদ্দিন, মো. কায়েম উদ্দিন, মো. আব্দু লতিফ, মৃত আক্কেল আলী।
মুঠো ফোনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, হাই -কোর্ট এর রায়কে সম্মান জানিয়ে সিংড়ার ভাতা বঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হোক। অপর একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বলেন, আমরা ভাতা পেয়েছি, সে ভাতা স্থগিত করা হয়। এরপর আমরা হাই-কোর্ট থেকে রায় পাই। সে রায়ের প্রতি সম্মান দেখানো হচ্ছেনা। আমরা আমাদের অধিকার আদায়ের সংগ্রামে লড়ছি।
হাবিবুর রহমান,করেসপন্ডেন্ট জাগো২৪.নেট সিংড়া (নাটোর) 















