শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বি আর টি এর বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ৫ দিনব্যাপী বি আর টি এর বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বি আর টি এর গাইবান্ধা সার্কেল অফিসে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন । এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.  সাদেকুর রহমান, বি আর টি এ গাইবান্ধা এর সহকারী পরিচালক মো. মইনুল ইসলাম , বি আর টি এর পরিদর্শক আমিনুল ইসলাম খান প্রমুখ । ৫ দিনের এ সেবা সপ্তাহ ২৮ ফেব্রুয়ারি থেকে চলবে ৪ মার্চ পর্যন্ত ।

বি আর টি এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মইনুল ইসলাম জাগো২৪.নেট-কে জানান,  এই সেবা সপ্তাহে অনলাইনে বি আর টি এর সার্ভিস পোর্টাল (bsp.brta.gov.bd) বা বি আর টি এ সেবা মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রাহকদের ইউজার নিবন্ধনে সহায়তা প্রদান , লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান ও মোটরসাইকেলের রেজিস্ট্রেশন আবেদন গ্রহণ করা হবে ।

জনপ্রিয়

গাইবান্ধায় বি আর টি এর বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন

প্রকাশের সময়: ০৬:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১