গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নিজ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আমীর মুহাঃ একরামুল হক।
প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যাপক মো শহিদুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, জামায়াত নেতা মো. সাজা মিয়া ও মো. রুকনুজ্জামান প্রমূখ। পরে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















