শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে মানুষের ঢল নেমে আসে। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এরপর শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা, চিরিরবন্দর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা, পুরস্কার বিতরণ, প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

প্রকাশের সময়: ১০:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫