গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী গ্র্যান্ড বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্টের রজতজয়ন্তী (২৫বছর পূর্তি) অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে দিবসটিকে স্মরনীয় করে রাখতে বৃহস্পতিবার রাতে কেক কর্তনসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়।
গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র চারমাথায় গ্র্যান্ড বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্টে কেক কর্তন করেন- প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও বাংলাদেশ হোটেল রোস্তরা মালিক সমিতির সহ সভাপতি আসিফ মাহমুদ তমাল ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল প্রধান বিদ্যুৎ।
এসময় গোবিন্দগঞ্জ বনিক সমিতির সভাপতি নাজমুল হুদা প্রধান টুকু, বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল ইসলাম, মলিন প্রধান, প্রধান পরিবারের সিনিয়র জাইদুল হক প্রধান, সিনিয়র ম্যানেজার আশরাফুল ইসলাম, ম্যানেজার সাইফুর রহমান রনি, শ্রমিক নেতা মজিবুর রহমান, আজমান মাহির প্রধান, দাইয়ান প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রুচিশীল পরিবেশে নানা ধরনের সুস্বাদু খাবার বিক্রি করে প্রতিষ্ঠানটি ২৫টি বছর সুনামের সাথে অতিক্রম করায় ক্রেতা সাধারণকে শুভেচ্ছা জানানো হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গোবিন্দগঞ্জ 

















