বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রপাতে সাদুল্লাপুরে লাশ হয়ে ফিরল শ্রমিক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা মোহাম্মদ আকন্দ (৫৫) বগুড়ার কাহালুতে গিয়েছিলেন শ্রম বিক্রি করতে। সেখানে বীজতলা থেকে ধানচারা উঠানোর সময় বজ্রপাতে মারা গেছেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী (পুর্বপাড়া) গ্রামের বাড়িতে তার লাশ পৌঁছাছে। এসময় স্বজনদের মধ্যে শুরু হয় শোকের মাতম।

নিহত মোহাম্মদ আকন্দ চিকনী (পুর্বপাড়া) গ্রামের আহম্মদ আকন্দ ঘুনুর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানিক সরকার স্বজনদের বরাত দিয়ে বলেন, মোহাম্মদ আলী একজন দিনমজুর। সম্প্রতি শ্রমবিক্রি করতে বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীর ভবন এলাকায় যান। সেখানে রোববার সকালের দিকে কৃষিমাঠে ধানচারা তুলছিলেন। এ সময় মেঘাচ্ছন্ন আকাশের বজ্রপাতে মোহাম্মদ আকন্দ মারা গেছেন।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, চিকনী গ্রামের মোহাম্মদ আলী নামের এক শ্রমিক বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক।

প্রকাশের সময়: ০৮:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫