রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি গঠন 

দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক বর্ধিত সভায়  ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২৪ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চিরিরবন্দর উপজেলা দলীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা দলের এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সাহাবুল্লাহ সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা সভাপতি মোকছেদ আলী মঙ্গলিয়া, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মারুফ নুরন্নবী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং অন্যান্যের মধ্যে চিরিরবন্দর উপজেলা বিএনপি’র সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সদস্য মো. নুর আলম সরকার দুলু, প্রভাষক মেহবাহুল ইসলাম, মো. আকতার হোসেনসহ উপজেলা বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সাহাবুল্লাহ সরকারকে আহ্বায়ক ও জহুরুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট একটি উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

প্রকাশের সময়: ১২:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫