সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় কৃষি মেলার উদ্বোধন 

দিনাজপুরের খানসামা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলা উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবু জাফর মো. সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও কৃষক-সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আধুনিক প্রযুক্তি ও সঠিক চাষাবাদের মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব। এ মেলার মাধ্যমে কৃষকেরা নতুন ধারার কৃষি পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন। এতে কন্দাল ফসল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন মেলায় আগত অতিথিসহ কৃষাণ-কৃষাণীরা। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। আগামী ২৭ ফেব্রুয়ারি এ কৃষি মেলা সম্পন্ন হবে।
জনপ্রিয়

খানসামায় কৃষি মেলার উদ্বোধন 

প্রকাশের সময়: ১২:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫