আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় কার্যালয় থেকে এই র্যালিটি বের করেন নেতাকর্মীরা। এরপর সাদুল্লাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
শেষে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার রাজনৈতি সেক্রেটারী ও গাইবান্ধা-৩ আসনের মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু ও সাদুল্লাপুর উপজেলা শাখার সেক্রেটারী সিরাজুল ইসলাম।
এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন- সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর এরশাদুল হক ইমন, সহ-সেক্রেটারী মুফতি মাওলানা শফিউজ্জামান সুমন, সাবেক আমীর মাওলানা আব্দুর রউফ মিয়া, উপজেলা যুব জামায়াতের সাবেক সভাপতি মাওলানা আব্দুল হাদি, সাবেক সেক্রেটারী মাইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
ধর্মপ্রাণ মানুষদের রমজান মাসে পবিত্রতা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। সেইসঙ্গে দিনের বেলায় কাউকে ধুমপান না করা এবং হোটেল-রেস্তোরায় যেন প্রকাশ্যে কেউ খাওয়া-দাওয়া না করে সেবিষয়ে সতর্ক করেন বক্তারা।
স্টাফ করেসপন্ডেন্ট 

















