চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের বাঙ্গালা বহুমুখী উচ্চ বিদ্যালয় শিক্ষকদের কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পিয়ন কাম নৈশ প্রহরী সাইদুল বিশ্বাস (৫৫)। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এলাকাবাসী জানায় সকাল ৯ টা দিকে সাইদুলকে স্কুলে রেখে যায় তার স্ত্রী। পরে স্কুল এর অফিস সহকারী স্কুল এসে ভেতর থেকে শিক্ষকদের রুমটি বন্ধ পান।
ডাকাডাকি করে সাইদুলকে না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় সাইদুলকে দেখে এলাকাবাসী কে ডাক দেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বাংলা ও পরে কাটাখালি বাজারের ডাক্তারের কাছে নিয়ে যায়।
পরিবার ও স্কুলের সভাপতি জানায়, দীর্ঘদিন ধরে সাইদুল দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মাথায় প্রচন্ড ব্যথা অনুভূত হয় প্রায় অস্বাভাবিক আচরণ করতেন।
চাটমোহর থানা পুলিশের এক কর্মকর্তা জানায়, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় ও ও এলাকাবাসীর সহ অন্যান্যদের অনুরোধে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 

















