শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত কর্মীকে হত্যা, আ.লীগের ৪ আসামি কারাগারে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে হত্যা করা হয়েছে। এ মামলায় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের চারজন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৯ মার্চ) দুপুরে গাইবান্ধা দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।

আসামিরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক আল রোহান, বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর হাসান পিয়াল, রাজু মিয়া ও পরিতোষ চাকী।

এ বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ হোসেন খাঁন বলেন, জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলার ওইসব আসামি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে আসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা রোববার জেলা দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করেন। তবে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা করেন।

জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যা, আ.লীগের ৪ আসামি কারাগারে

প্রকাশের সময়: ০৫:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫