বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ইটভাটা সিলগালা

দিনাজপুরের চিরিরবন্দরে আরএ ইটভাটা ভেঙ্গে সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
রবিবার দুপুর ২টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের মধুহাড়ি নামক স্থানে আরএ ইটভাটায় ঘটেছে।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি না থাকায় মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা ও পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মলিন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ভেকু দিয়ে ভাটার চুলা ভেঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড  সিভিল ডিফেন্সের মাধ্যমে পানি দিয়ে ভাটা নিভিয়ে দেয়।
ইটভাটার মালিক সেনাবাহিনীর সদস্য তপন রায় বলেন, ইটভাটার লাইসেন্স রয়েছে। শুধু পরিবেশ অধিদপ্তরের সনদটি নবায়ন না করায় প্রশাসন ভাটাটি ভেঙ্গে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা জানান, আওয়ামী লীগ নেতাদের অবৈধ ভাটাগুলি না ভেঙ্গে, লাইসেন্স আছে শুধুুমাত্র নবায়ন নাই এ অজুহাতে ভাটাটি ভাঙ্গা হয়েছে। যার কিছুই নাই, ক্ষমতার জোরে ভাটা করেছে, তাদেরগুলো জরুরি ভাঙ্গা না হলে প্রশাসন পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হবে।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মলিন মিয়া বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটাটি ভেঙ্গে পানি দিয়ে চুলা নিভিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা বলেন, মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ভাটাটি ভেঙ্গে বন্ধ ও সিলগালা করে দেয়া হয়েছে।

চিরিরবন্দরে ইটভাটা সিলগালা

প্রকাশের সময়: ০৫:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫