‘দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি, আলোচনা সভা, দূর্যোগ ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কমল রায় ও টীম লিডার আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ এবং উদ্ধার কাজের উপর সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















