‘দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ‘ স্লোগানে দিনাজপুরের চিরিরবন্দরে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, আলোচনা সভা, দূর্যোগ ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা আইসিটি অফিসার মাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ফজলে এলাহি, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, সমাজসেবা অফিসার হামিদুর রহমান, জনস্বাস্থ প্রকৌশলী অফিসার হোসনে আরা, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ এবং উদ্ধার কাজের উপর সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















