মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুরের খানসামা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত খামার ব্যবস্থাপনা ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপি এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৪টি ব্যাচে ৮০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীরা সমন্বিত খামার ব্যবস্থাপনা, পশুপালন, জৈব সার উৎপাদন এবং বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ে হাতে-কলমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করবেন।আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো স্থানীয় যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করে গড়ে তোলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন।

প্রকাশের সময়: ০৫:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫