জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক। তিনি আগামী দুই বছরের জন্য এ দায়িত্বে নিযুক্ত থাকবেন।
মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য বলা হয়।
অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিককে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হল। নিয়োগকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
নবনিযুক্ত পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সকল কাজ স্বচ্ছতার সঙ্গে যাতে হয় সেটা নিশ্চিত করা হবে। যেকোনো ধরণের সংশ্লিষ্ট অভিযোগ সরাসরি জানানো যাবে। পরিবহন সেক্টর থেকে বিশ্ববিদ্যালয়ের সকলে যাতে নির্বিঘ্নে সেবা পায় সেটাও নিশ্চিত করা হবে।
এর আগে জবির পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক
মোস্তফা শেখ, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, জবি 















