মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে নতুন ভোটকেন্দ্রর দাবি ভুক্তভোগীদের

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের চন্ডিপুর ও একবারপুর গ্রামের সহস্রাধিক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তারা মহাসড়ক পাড় হয়ে ৩ কিলোমিটার দূরে আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে থাকেন।

এতে সড়ক দুর্ঘটনাসহ নানা ধরণের ঝুঁকি ও দুর্ভোগে পড়তে হয় তাদের। এ থেকে পরিত্রাণ পেতে স্থানীয় চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপ-ভোটকেন্দ্র করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চন্ডিপুর ও একবারপুর গ্রামবাসী।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে ইদিলপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ওইসব ভুক্তভোগীরা।

তাদের এই দাবিকে সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ। এতে বক্তব্য রাখেন- গ্রামবাসীর পক্ষে মুছা আলী, জয়নাল মিয়া, আব্দুস ছাত্তারসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য চন্ডিপুর ও একবারপুর গ্রামের সহস্রাধিক ভোটার তাদের ভোট প্রদান করে চলছেন। এসময় রংপুর-ঢাকা চারলেন মহাসড়ক পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ৩ কিলোমিটার দূরে আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার জন্য যেতে হয়। এসময় একটু বৃষ্টি হলে গ্রামীণ কাচা রাস্তায় যাওয়া দুস্কর। এছাড়া সম্প্রতি মহাসড়কে আইলেন থাকায় অনেক দূর দিয়ে ঘুরে-ঘুরে দুর্ঘটনার শঙ্কা নিয়ে ভোট কেন্দ্রে যেতে হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়স্থ ভোটন্দ্রে করার জন্য গ্রামবাসীর লিখিত আবেদন পাওয়া গেছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সেটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

প্রকাশের সময়: ০৭:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫