সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাল গাইবান্ধায় আসছেন এনসিপির সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম আগামীকাল শুক্রবার (৩০ মে) গাইবান্ধায় আসবেন। এ জেলার সাতটি উপজেলায় বিভিন্ন সময়ে পথসভা করবেন তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন- দলটির উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ।

আগামীকাল শুক্রবার সারজিস আলমের সঙ্গে আরও উপস্থিত থাকবেন- যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ,  সদস্য ফিহাদুর রহমান দিবস।

পথসভার রোডম্যাপে রয়েছে- শুক্রবার সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ, সাড়ে ১১ টায় সাঘাটা, দুপুর সাড়ে ১২ টায় ফুলছড়ি, বিকেল ৫ টায় পলাশবাড়ী, সন্ধ্যা সাড়ে ৬ টায় সাদুল্লাপুর ও রাত সাড়ে ৮ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলায় পথসভা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ বলেন, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাদের গাইবান্ধা জেলায় আগমন উপলক্ষে নানা ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে লিফলেট বিতরণ, জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহত পরিবারে এবং সেই আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎকার করা হবে। এই কর্মসূচি সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে ছওয়াবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

কাল গাইবান্ধায় আসছেন এনসিপির সারজিস আলম

প্রকাশের সময়: ০২:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫