রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কৃষকের মাঝে বীজ-সার-নারিকেলের চারা বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নারিকেলের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মকান্ডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো রাশিদুল কবির।
বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাজ কুমার বিশ্বাস উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, ও উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি মো. ফারুক আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন।

উল্লেখ্য, উপজেলায় ৫ হাজার ৩০ জন কৃষকের মাঝে আমন ধানের বীজ, সার ও ৪ শ ৮০ জনের মাঝে নারিকেলের চারা বিতরণ করা হবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে কৃষকের মাঝে বীজ-সার-নারিকেলের চারা বিতরণ

প্রকাশের সময়: ০৭:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫