রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির কার্যক্রম স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন শাখাটির সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জিম।

এর আগে শুক্রবার (১১ জুলাই) কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গাইবান্ধা জেলা শাখার সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয় যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জামালপুর জেলা ও বরিশাল মহানগর শাখা আহ্বায়ক কমিটি সমূহের নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় উক্ত কমিটি সমূহের সকল ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জিম বলেন, আমাদের আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ কারনে এ কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। পরবর্তী নির্দেশ পেলে পুর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

জনপ্রিয়

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির কার্যক্রম স্থগিত

প্রকাশের সময়: ০৫:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫