সাদুল্লাপুর উপজেলায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইফাদ ও রাইমস এর সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, কৃষক, ইমাম, পরোহিত, স্বেচ্ছাসেবক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট এর পরিচালক নিতাই চন্দ্র দে সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট এর প্রোগ্রাম ম্যানেজার জেসিকা গোমেজ প্রমূখ। কর্মশালায় বন্যা পূর্বাভাস, স্থানীয় পর্যায়ে আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থাপনা, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমানোর কৌশল এবং দুর্যোগকালীন সময়ে প্রস্তুতির বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সাদুল্লাপুরে বন্যার সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ
-
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট - প্রকাশের সময়: ০৭:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- ৩৬
জনপ্রিয়
















