শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টা, চালককে কুপিয়ে জখম

দিনাজপুরের খানসামা উপজেলায় যাত্রীবেশী ছিনতাইকারীরা জসিম উদ্দিন নামে এক রিকশাভ্যান চালককে কুপিয়ে জখম করেছে। এ ঘটনাটি গত রাতে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের চন্ডিপুর এলাকায় ঘটেছে।

থানা পুলিশ জানায়, খানসামায় যাওয়ার উদ্দেশ্যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে দুইজন ও নীলফামারীর একজন ব্যক্তি যাত্রীবেশে ওই ব্যাটারী চালিত রিকশাভ্যানে উঠে রওনা দেন। পথিমধ্যে চন্ডিপুর নামক স্থানে পৌঁছলে যাত্রীবেশ ধারণকারী ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে রিকশাভ্যান চালক জসিম উদ্দিনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় এবং তার রিকশাভ্যানটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে ছিনতাইকারীরা ওই রিকশাভ্যানটা নিয়ে পালিয়ে যেতে ব্যর্থ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনা টের পেয়ে স্থানীয়রা আহত রিকশাভ্যান চালক জসিম উদ্দিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নীলফামারীর সদর হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশের সময়: ০৫:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫