শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব জনসংখ্যা দিবস পালন

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও বাৎসরিক কর্ম মূল্যায়নে ৬ ক্যাটাগরীতে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম এবং অন্যান্যের মধ্যে সংবাদকর্মী ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন। শেষে বাৎসরিক কর্ম মূল্যায়নে ৬ ক্যাটাগরীতে শ্রেষ্ঠদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

জনপ্রিয়

২৩ অগাস্ট একজন মহিরুহের মৃত্যুবার্ষিকী

বিশ্ব জনসংখ্যা দিবস পালন

প্রকাশের সময়: ০৮:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫