শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীর নির্বাচনী সভা  

গণঅধিকার পরিষদ থেকে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী সুরুজ্জামান সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সাদুল্লাপুর উপজেলার পশ্চিম দামোদরপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ছামছুজ্জামান সিদ্দিকী মামুন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সামিউল ইসলাম।

সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি আমিনুর রহমান, আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ন সাধারণ সসম্পাদক ইয়াছিন প্রধান খোকন, যুবঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান, ছাত্রঅধিকার পরিষদের উপজেলা শাখার সদস্য সচিব এইচএম শরিফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ইমাম এরশাদুল হক মিলন এবং ওসমান গনি, রবিউল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠিত সভায় গাইবান্ধা-৩ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী সুরুজ্জামান সরকার বলেন, জনগণের সব অধিকার নিশ্চিত করতে গণঅধিকার পরিষদের কোন বিকল্প নেই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রত্যাশা করছি। আমি এমপি নির্বাচিত হলে এলাকার শিক্ষা-স্বাস্থ্য, রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে পদ্ধপরিকর।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ সহস্রাধিক জনগণ অংশগ্রহণ করেন।

প্রকাশের সময়: ০৯:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫