রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবি

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সাকোয়া ব্রিজ বাস্তবায়ন মঞ্চ, গাইবান্ধার উদ্যোগে গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মঞ্চটির সভাপতি অ্যাভোকেট কুশলাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারুক কবীরের আহ্বানে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, গাইবান্ধা জেলা বারের সদস্য মোহাম্মদ আলী প্রামানিক, রবিদাশ ফোরামের সভাপতি সুনীল রবিদাস, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, আইনজীবী সহকারী আব্দুল হাই, সমাজকর্মী মনির হোসেন সুইট, সাদেকুল ইসলাম, জিহাদ প্রধান, মানবাধিকার কর্মী কাজি আব্দুল খালেকসহ অনেকে।

বক্তারা বলেন, বিভিন্ন উন্নয়ন থেকে ছিটকে পড়া গাইবান্ধা ‘পকেট শহর’। যেখানে নেই শিল্প, নেই কর্মসংস্থান, নেই সম্ভাবনার সদ্ব্যবহার। অথচ এই জনপদের পাশে, সাঁকোয়া ব্রিজ এলাকায় যদি ইপিজেড গড়ে ওঠে, তাহলে গোটা জেলার চিত্রই বদলে যাবে।

তারা বলেন, গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক এই এলাকাকে কেন্দ্র করে ইপিজেড গঠনের সুপারিশ পাঠিয়েছিলেন, যেটি গাইবান্ধাবাসী আন্তরিকভাবে সমর্থন করেছিল। কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে এই প্রস্তাব বাতিল করে আদিবাসী সাঁওতাল পল্লীর মত একটি বিরোধপূর্ণ এলাকায় ইপিজেড স্থাপনের চেষ্টা করছে, যা মানবিক ও সুশিল মানুষের আপত্তির মুখে ইতিমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে।

বক্তারা আরও বলেন, সাঁকোয়া এলাকায় ইপিজেড হলে সহজ যোগাযোগ—রেলপথ, রাজপথ, নৌপথ, এমনকি হেলিপ্যাডও নিকটেই। এতে বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়বে, কর্মসংস্থান হবে হাজারো মানুষের। সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জসহ আশপাশের উপজেলার মানুষ সহজেই যাতায়াত করতে পারবে।

জনপ্রিয়

সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবি

প্রকাশের সময়: ০৮:৩৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫