দিনাজপুরের চিরিরবন্দরে জেলা প্রশাসনের নির্দেশনায় একদিনে ৮৪ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
নিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার শিশু পার্কে গাছের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এরপর শহীদ সুমন স্টেডিয়াম, রাস্তার ধারে, কবরস্থানসহ ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের নির্দেশনায় সকল ইউনিয়ন পরিষদে ৭ হাজার করে ১২টি ইউনিয়নে মোট ৮৪ হাজার গাছের চারা রোপণ করা হয়।
গাছের চারা রোপণ উদ্বোধনের সময় জেলা সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা বন কর্মকর্তা রায়হান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ প্রমূখসহ সকল কর্মকর্তা-কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক একযোগে গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার ১০৩টি ইউনিয়ন, ৯টি পৌরসভায় সকাল ৯টা হতে সাড়ে ১২টা পর্যন্ত ৮ লাখ গাছের চারা রোপণ করা হয়।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















