শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ২৭ মেধাবী শিক্ষার্থী পেল সম্মাননা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সম্মান ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। এতে ২৭ জন শিক্ষার্থী এই সম্মাননা পেয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা ও সাদুল্লাপুর উপজেলা শিক্ষা অফিস এ কর্মসূচির আয়োজন করে।

সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সহকারী পরিদর্শক আকমল হোসেন, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, অভিভাবক আব্দুস ছালাম মিয়া, জাহাঙ্গীর আলম, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সদস্য শাহজাহান সোহেল, সুপার মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার বকসী, শিক্ষার্থী তরিকুল ইসলাম, জনি খাতুন, সুস্মিতা রানীসহ অনেকে।

এ অনুষ্ঠানের আয়োজকরা জানায়, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের আওতায় ২০২২ ‍ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি/সমমান পাস মেধাবী শিক্ষার্থী ২৭ জনের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।

জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নন্দীগ্রামে আনন্দ মিছিল

সাদুল্লাপুরে ২৭ মেধাবী শিক্ষার্থী পেল সম্মাননা

প্রকাশের সময়: ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫