গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা তাঁতীদলের উদ্যোগে গাছের চারা বিতরণ ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ শতাধিক পরিবারে পৌঁছানো হয় বিভিন্ন জাতের বৃক্ষচারা।
বুধবার (২৩ জুলাই) বিকেলে সাদুল্লাপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীদলের আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন।
অনুষ্ঠিত জনসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীদলের যুগ্ন আহ্বায়ক মোজাহারুল ইসলাম বাবলু এবং সঞ্চালনায় সদস্য সচিব আব্দুল আজিজ।
বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, যুগ্ন আহ্বায়ক শাহআলম মিয়া, সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খাঁন, সদস্য সচিব ইউনুছ আলী আকন্দ, শহর তাঁতীদলের আহ্বায়ক তৌহিদুল রহমান তুহিন, সাদুল্লাপুর উপজেলা তাঁতীদলের যুগ্ন আহ্বায়ক শিমুল মিয়া, সুন্দরগঞ্জের আহ্বায়ক রাশেদুল হক খন্দকার খোকনসহ অনেকে।
আলোচনা শেষে কান্তনগরের মায়ের দোয়া নার্সারির প্রতিষ্ঠাতা ও দামোদরপু ইউনিয়ন জাসাসের সভাপতি আব্দুর রহিম সরকারের সহযোগিতায় ৬ শতাধিক ফলজ ও ওষুধি চারা বিতরণ করা হয়। এরআগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে দলীয় নেতাকর্মীরা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















