গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠনের পাঁয়তারার প্রতিবাদে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯ টার দিকে সাদুল্লাপুর শহরে এ সমাবেশের আয়োজন করে বনগ্রাম ইউনিয়ন বিএনপির একাংশের নেতারা।
এসময় বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, শাহআলম মিয়া, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সুলতান সরকার, উপজেলা সদস্য শাফিউজ্জামান শাফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতা শাহজাহান সরকার, রাজু মিয়া, সৈয়দ মজনু মিয়া, আবু তালেব মিয়া, আব্দুল ছালেক মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, আমরা শহিদ জিয়াউর রহমানের এবং ধানের শীষের রাজনীতি করি। কোন ব্যক্তির রাজনীতি করি না। ইতোমধ্যে কিছু নব বিএনপিকে নিয়ে বনগ্রাম ইউনিয়নে পকেট কমিটি গঠনের পাঁয়তারা করছে কতিপয় নেতা। আমরা কখনও পকেট কমিটি করতে দেবনা। স্বার্থন্বেশীরা গোপনে কমিটি গঠন করার চেষ্টা করলে তা শক্ত আওয়াজে প্রতিহত করা হবে। এ বিষয়ে স্থানীয় বিএনপির সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহব্বান জানান ওই বক্তারা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














