গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় মহাসড়কের একটি মাইক্রোবাসের টায়ারের ভেতর থেকে ১১ কেজি গাঁজাসহ গাড়িটি জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকালের উপজেলার ধাপেরহাট মহাসড়কের আন্ডারপাস নিচে এই অভিযান পরিচালনা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমার রায়। তিনি বলেন, ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে ঢাকাগামী একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাসি করা হয়। তখন পেছনের কাভারে থাকা একটি টায়ার থেকে ১১ কেজি শুকনা গাঁজাসহ সাদা রঙেরে এ মাইক্রোবাস জব্দ করা হয়। এ সংক্রান্ত বিষয়ে সাদুল্লাপুর থানা সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















