রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষকদের প্রশিক্ষণ

গাইবান্ধার সাদুল্লাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে প্রধান শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিস ও কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের যৌথ আয়োজনে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

গতকাল সোমবার সাদুল্লাপুর বহুমূখি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণটি উদ্বিাধন করেন- জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান।

এতে প্রশিক্ষক ছিলেন- কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের সাইকোলজিস্ট জাকিয়া প্রভা, সায়মা আক্তার, আয়েশা আক্তার, শাহারিয়া কবির, নজমুল হুদা ও উশালা মারমা। বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন- জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বাংলাদেশ প্রতিনিধি হাবিবুর রহমান, এডিইও খান মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশীদ, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামসহ অনেকে। দিনব্যাপী এ কর্মসূচিতে ছিল- মেয়ে শিক্ষার্থীদের ঝড়ে পড়া, বাল্যবিয়ে ও প্রভাব এবং স্কুল পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়াদি।

জনপ্রিয়

সাদুল্লাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষকদের প্রশিক্ষণ

প্রকাশের সময়: ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫